ইসকন শিলিগুড়িতে শুরু গীতা জয়ন্তী উৎসব, শত কণ্ঠে গীতা পাঠে ভক্তি-উদ্দীপনা

নিজস্ব প্রতিবেদন:
রবিবার থেকে ইসকন শিলিগুড়ি মন্দিরে শুরু হয়েছে গীতা জয়ন্তী উৎসব। উৎসবের সূচনায় মন্দিরের সভাপতি অখিলআত্মা প্রিয় দাস গীতা আরতি করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত হয় শত কণ্ঠে গীতা পাঠ। সাধু-সন্ত, ছাত্র-ছাত্রীসহ শতাধিক ভক্ত ও সাধারণ মানুষ ভক্তিভরে এই গীতা পাঠে অংশ নেন। আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচি সকলের মনকে উচ্ছ্বসিত করে।

ইসকন শিলিগুড়ির জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানান, দুই দিনের এই গীতা জয়ন্তী উৎসব সোমবার পর্যন্ত চলবে।