বিজেপির জয়ে প্রতিজ্ঞা রক্ষা, ধূপগুড়িতে মাথা মুণ্ডন খোকন তালুকদারের

নিজস্ব প্রতিবেদন :
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের খবর ছড়িয়ে পড়তেই ধূপগুড়িতে এক অভিনব ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় মানুষজন। দীর্ঘ ৩২ বছরের একটি ব্যক্তিগত প্রতিজ্ঞা পূরণ করলেন খোকন তালুকদার।

খোকনের কথায়, ১৯৯৩ সালে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে তিনি ভারতে এসে ধূপগুড়িতে বসবাস শুরু করেন। সেই সময় থেকেই তিনি বিজেপির সমর্থক হিসেবে পরিচিত ছিলেন এবং নিজের মনে একটি দৃঢ় সংকল্প নিয়েছিলেন—যেদিন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে, সেদিনই তিনি মাথা মুণ্ডন করবেন।

অবশেষে সেই প্রতীক্ষার অবসান। নির্বাচনের ফলাফল প্রকাশের পরই প্রকাশ্য রাস্তায় বসে মাথা ন্যাড়া করিয়ে নিজের প্রতিজ্ঞা পূরণ করেন তিনি। এই দৃশ্য দেখতে এলাকায় ভিড় জমে যায়, আর খোকনের এই আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে ধূপগুড়ির আলোচনার কেন্দ্রবিন্দু।