ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের ১৪তম দ্বিবার্ষিক সম্মেলন: গঠিত হল নতুন ১৬ সদস্যের কমিটি

সুবল গোপ, ইসলামপুর:
ইসলামপুরের একটি বেসরকারি রেস্তোরাঁয় বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব-এর ১৪তম দ্বিবার্ষিক সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকদের উপস্থিতিতে সম্মেলন প্রাণবন্ত হয়ে ওঠে।
সভায় সংগঠনের একাধিক সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়

নতুন ১৬ সদস্যের কার্যকরী কমিটি। পুনরায় সভাপতি পদে নির্বাচিত হন শান্তনু মন্ডল এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পান মেহেদি হেদায়েতুল্লা।নবগঠিত কমিটিতে দুই বর্ষীয়ান সাংবাদিক সালভা সিংহ ও সুবল গোপকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত হন অলক সরকার ও সর্বাশিস পাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক অলিপ মিত্র, জেলা সভাপতি অমিত সরকারসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। সম্মেলনের সূচনায় বিদায়ী সম্পাদক মেহেদি হেদায়েতুল্লা সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। তিনি গত দুই বছরের সংগঠনের কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনার রূপরেখা উপস্থাপন করেন।

বক্তারা সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, পেশাগত দায়িত্ববোধ এবং সংগঠনের শক্তি বৃদ্ধির ওপর জোর দেন। একই সঙ্গে আগামী দিনে প্রেস ক্লাবের কর্মকাণ্ড আরও সক্রিয় ও গতিশীল করে তোলার আহ্বান জানানো হয়।