নিজস্ব প্রতিবেদক :শিল্পোন্নয়নের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য উৎপল সরকারকে সংবর্ধনা জানালো খবরের ঘন্টা। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মান প্রদান করা হয়।খবরের ঘন্টা বিভিন্ন সময় দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তা কিংবা অসুস্থ মানুষের চিকিৎসার জন্য মানবিক আবেদনভিত্তিক সংবাদ প্রকাশ করেছে।

সেইসব আবেদনে বারবার সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছেন উৎপল সরকার ও তাঁর সংগঠনের সদস্যরা।
এই মানবিক উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই এদিন তাঁকে সম্মানিত করা হয়।
শিলিগুড়ির সেবক রোডের দুই মাইলে অবস্থিত শিল্প তালুকে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়।উপস্থিতদের মতে, শিল্পের বিকাশের সঙ্গে সমাজের প্রতি দায়িত্ববোধকে সমান গুরুত্ব দেওয়ার যে দৃষ্টান্ত উৎপল সরকার স্থাপন করেছেন, তা অন্যদের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে।

