নিজস্ব প্রতিবেদক : টানা দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ।
অতিরিক্ত গরমে বাড়ছে ডিহাইড্রেশন, হিট এক্সহসশন-সহ নানা শারীরিক সমস্যা।এই পরিস্থিতিতে কীভাবে সুস্থ থাকবেন? সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরামর্শ দিলেন বিশিষ্ট পুষ্টি বিশারদ ও হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ জয়শ্রী জানা।
তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ।

বিশেষ করে ডিহাইড্রেশন, দুর্বলতা, মাথা ঘোরা এবং গরমজনিত নানা শারীরিক সমস্যার ঝুঁকি বেড়েছে। এই পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে রবিবার নিজের চেম্বারে একটি বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেন বিশিষ্ট পুষ্টি বিশারদ ও হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ জয়শ্রী জানা।
শিবিরে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি তিনি গরমে সুস্থ থাকার জন্য একাধিক প্রয়োজনীয় পরামর্শ দেন। পর্যাপ্ত পরিমাণে জল ও তরল খাবার গ্রহণ, তাজা ফল ও পুষ্টিকর খাদ্য খাওয়া, প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া এবং শরীরে পানিশূন্যতা এড়ানোর মতো বিষয়গুলির ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন। তাঁর মতে, সামান্য সচেতনতাই এই প্রচণ্ড গরমে অনেক বড় শারীরিক সমস্যাকে এড়াতে সাহায্য করতে পারে।
উল্লেখ্য, শিলিগুড়ি জংশনের বিশ্বদীপ সিনেমা হলের বিপরীতে উত্তরাপন মার্কেট কমপ্লেক্সে অবস্থিত ডাঃ জয়শ্রী জানার সাউন্ড হেল্থ ক্লিনিক-এ নিয়মিত রোগী দেখা হয়। বিভিন্ন জটিল রোগের চিকিৎসায়ও তাঁর কাছে বহু রোগী সুস্থতা লাভ করেছেন বলে জানিয়েছেন চিকিৎসকের কাছে আসা একাধিক মানুষ।

