নিজস্ব প্রতিবেদক :
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে মেয়েদের সচেতনতা বৃদ্ধির নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন বিশিষ্ট আইনজীবী, সমাজসেবী ও পরিবেশকর্মী জ্যোৎস্না আগরওয়ালা । সমাজের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে দীর্ঘদিন ধরেই সক্রিয়ভাবে কাজ করে চলেছেন তিনি।

মহানন্দা নদীকে বাঁচানোর উদ্যোগে মহানন্দা আরতির আয়োজন থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গ পৌষ মেলার আয়োজন—এই সব উদ্যোগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাঁর নাম। পাশাপাশি তিনি রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রতিদিনই নানা সমস্যায় পড়া মেয়েরা তাঁর কাছে সাহায্যের জন্য আসেন। সেইসব ক্ষেত্রে জ্যোৎস্না আগরওয়ালা তাঁদের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করেন এবং সমস্যার সমাধানে উদ্যোগী হন।নারী দিবসের এই বিশেষ মুহূর্তে তিনি আজকের প্রজন্মের মেয়েদের নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে মায়েদের সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দেন।
তাঁর কথায়, বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার যুগ। এই মাধ্যমের প্রভাবে অনেক মেয়েই অচেনা বা অজানা ছেলেদের সঙ্গে না জেনেই সম্পর্ক গড়ে তুলছে। আর সেই সুযোগেই অনেক সময় তারা পাচারকারীদের ফাঁদে পড়ে যাচ্ছে। তাই পরিবার, বিশেষ করে মায়েদের আরও সতর্ক ও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন

