নিজস্ব প্রতিবেদন :
শুক্রবার শহরের এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর ও ব্লগারদের সংবর্ধনা জানালেন মেয়র গৌতম দেব । অনুষ্ঠানে উপস্থিত সৃষ্টিশীল ব্যক্তিত্বদের কাজের স্বীকৃতি জানিয়ে তাঁদের আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন তিনি। এই সংবর্ধিতদের তালিকায় ছিলেন ‘খবরের ঘন্টা’-র এডমিন ও কনটেন্ট ক্রিয়েটর প্রিয়াঙ্কা ঘোষও।

বর্তমান সময়কে অনেকেই সোশ্যাল মিডিয়ার যুগ বলে মনে করেন। এই ডিজিটাল প্ল্যাটফর্মকে হাতিয়ার করে অসংখ্য কনটেন্ট ক্রিয়েটর তাঁদের প্রতিভা, সৃজনশীলতা এবং ভাবনাকে মানুষের সামনে তুলে ধরছেন। সমাজের নানা বিষয়, সংস্কৃতি, তথ্য ও বিনোদনের দিকগুলি তাঁরা নতুনভাবে তুলে ধরছেন নিজেদের কনটেন্টের মাধ্যমে।
এইসব সৃষ্টিশীল মানুষের কাজকে সম্মান জানাতেই শুক্রবার কয়েকজন নির্বাচিত কনটেন্ট ক্রিয়েটর ও ব্লগারকে বিশেষভাবে সংবর্ধিত করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । অনুষ্ঠানে তাঁদের অবদানকে কুর্নিশ জানিয়ে ভবিষ্যতেও এমন সৃজনশীল উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

