নিজস্ব প্রতিবেদন :
সঙ্গীত জগতে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে মুম্বাইয়ে ‘Valiant Fame Icon Rising Star Award’-এ( ভ্যালিয়েন্ট ফেম আইকন রাইজিং স্টার এওয়ার্ড) সম্মানিত হলেন শিলিগুড়ির কন্যা রোমি। গত ৪ মার্চ মুম্বাইয়ের রবীন্দ্র নাট্য মন্দিরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে তাঁর হাতে এই সম্মান তুলে দেন।

রোমির এই সাফল্যে গর্বিত ও আনন্দিত তাঁর পরিবার। শিলিগুড়ির ঘোঘোমালি নিরঞ্জননগরের বাসিন্দা রোমির বাবা বিকাশ মুখার্জি, যিনি ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত কর্মী, এবং মা মঞ্জু মুখার্জি, একজন চিত্রশিল্পী—মেয়ের এই সম্মান প্রাপ্তিতে অত্যন্ত খুশি।
আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে মুম্বাইয়ের মেয়রের হাত থেকে এই সম্মান পাওয়াকে রোমির পরিবারের সদস্যরা বিশেষ গর্বের মুহূর্ত বলে মনে করছেন। সঙ্গীত জগতে তাঁর এই সাফল্য ভবিষ্যতে আরও বড় মাইলফলক তৈরি করবে বলেই আশাবাদী পরিবারের সদস্যরা।

