ফুটবলের উত্তেজনায় ভোটের বার্তা, ধেমাজিতে গণতন্ত্রের আহ্বান

নিজস্ব প্রতিবেদক :
অসমের ধেমাজি জেলায় ফুটবলের উচ্ছ্বাস এবার নতুন অর্থ পেল—গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেওয়ার এক অভিনব উদ্যোগ হিসেবে। “Chunav Ka Parv, Assam Ka Garv!” এবং “Your Vote is Your Winning Goal” এই স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয় এক প্রাণবন্ত ফুটবল ম্যাচ, যা কেবল খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং হয়ে উঠেছে ভোট সচেতনতার এক শক্তিশালী মাধ্যম।

ভারতের নির্বাচন কমিশনের SVEEP (Systematic Voters’ Education and Electoral Participation) কর্মসূচির অধীনে এই উদ্যোগে স্থানীয় মানুষ, বিশেষ করে যুবসমাজের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। খেলার উত্তেজনা, দলগত লড়াই এবং গোল করার আনন্দ—সবকিছুর মধ্য দিয়েই পৌঁছে দেওয়া হয় এক গুরুত্বপূর্ণ বার্তা—নিজের ভোটই নিজের শক্তি, আর সেই শক্তিকেই সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন।

আয়োজকদের মতে, এই ধরনের ক্রীড়া-ভিত্তিক সচেতনতা কর্মসূচি মানুষের মধ্যে সহজেই সাড়া ফেলে এবং ভোটদানের প্রতি আগ্রহ বাড়ায়। বিশেষ করে গ্রামীণ এলাকায় এই উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে।

গণতন্ত্রের এই উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বার্তা দেওয়া হয়েছে—“Make your vote count!” অর্থাৎ, নিজের ভোটকে মূল্যবান করে তুলুন।
Source: Election Commission of India (Facebook Page)