নারী দিবসে বিএসএফের মহিলা জওয়ানসহ ৪০জন কৃতী নারীকে সম্মান

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের সুরক্ষায় নিয়োজিত মহিলাদের অবদানকে সম্মান জানিয়ে বিশেষ উদ্যোগ নিল সাইনি ফিউচার একাডেমি। রবিবার ৮ মার্চ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন কাওয়াখালিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিএসএফে কর্মরত একদল মহিলা জওয়ানকে সংবর্ধনা ও স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে কাকলি পাল সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা মোট ৪০ জন কৃতী মহিলাকে সম্মাননা প্রদান করেন। দেশের সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বিএসএফের মহিলা সদস্যাদের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য এনে দেয়।

এই সম্মাননা প্রাপকদের তালিকায় ছিলেন ‘খবরের ঘন্টা’-র সংবাদ পাঠিকা সোমা দাসও। সম্প্রতি তিনি ফুলবাড়ির দূরদর্শন কেন্দ্রে ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজের সুযোগ পেয়েছেন, যা তাঁর কর্মজীবনের একটি উল্লেখযোগ্য সাফল্য।

এদিন সোমা দাসের পাশাপাশি অ্যাঙ্কর শ্রেয়সী চন্দ কর,বিখ্যাত এথলিট সোমা দত্ত সহ আরও বহু কৃতী নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে নারীদের সাফল্য, দক্ষতা এবং সমাজে তাদের ক্রমবর্ধমান ভূমিকার প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতি জানানো হয়।