মাটিগাড়ায় অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত পরিবার, শীতে পাশে দাঁড়াল নিড

নিজস্ব প্রতিবেদক :
মাটিগাড়া বালাসন নদী সংলগ্ন জামাই পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিজয় বর্মনের বসতবাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। তাঁর ছোট শিশুরা বাইরে খেলাধুলায় ব্যস্ত থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় পরিবারটি। এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই।

একজন সহৃদয় ব্যক্তির মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন নিড-এর কাছে খবর পৌঁছায় যে, প্রবল শীতের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। সেই খবর পেয়েই নিড-এর সদস্য কিশোর মহন্ত এবং সদস্যা নিবেদিতা মহন্ত বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছান।

নিড-এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শীতবস্ত্র, গরম পোশাক ও বিছানাসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের তরফে জানানো হয়, ভবিষ্যতে যদি তাঁদের আরও কোনও সহায়তার প্রয়োজন হয়, তবে যেন নিড-এর সঙ্গে যোগাযোগ করা হয়। মানবিকতার দৃষ্টান্ত রেখে নিড-এর পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়