নিজস্ব প্রতিবেদন :
আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সুস্থ থাকার মূল চাবিকাঠি হলো সঠিক ওষুধ এবং সুষম খাদ্যাভ্যাস। বর্তমান সময়ে জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরে বাসা বাঁধছে নানা জটিল রোগ। এই পরিস্থিতিতে রোগীদের সঠিক পুষ্টি ও বৈজ্ঞানিক ডায়েট চার্টের গুরুত্ব অপরিসীম। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের সেই চাহিদা পূরণ করতে শিলিগুড়িতে যাত্রা শুরু করল ‘সাউন্ড হেল্থ ক্লিনিক’।

বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ও অভিজ্ঞ ডায়েটিশিয়ান ডা. জয়শ্রী জানার এই নতুন উদ্যোগটি স্বাস্থ্য সচেতন মহলে বেশ সাড়া ফেলেছে।ফিতা কেটে উদ্বোধন ও অতিথিদের উপস্থিতিতে সোমবার, ৯ই মার্চ শিলিগুড়ি জংশন সংলগ্ন হিল কার্ট রোডের ‘উত্তরাপন মার্কেট কমপ্লেক্সে’, স্টল নং: এফ-৪২– এই ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।
মাটিগাড়া হাসপাতালের অবসরপ্রাপ্ত বিএমওএইচ ডা. বিশ্বজিৎ দাস এবং চিকিৎসক ডা. অচিন্ত্য চৌধুরীর উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ক্লিনিকটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে ডা. জানার স্বামী তথা শিলিগুড়ি বাণীমন্দির হাইস্কুলের শিক্ষক ও যোগাসন বিশেষজ্ঞ সুদীপ্ত কুমার জানা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ডা. জয়শ্রী জানা একজন হোমিওপ্যাথি চিকিৎসক এবং পুষ্টি বিশারদ। তিনি কলকাতার বিখ্যাত পিয়ারলেস হাসপাতালে দীর্ঘ ছয় মাস ট্রেনি ডায়েটিশিয়ান হিসেবে কাজ করার পাশাপাশি কলকাতার সুবোধ মিত্র ক্যান্সার হাসপাতালে ‘চিফ ডায়েটিশিয়ান’ হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে B.H.M.S. (KOL) এবং M.Sc. D.C.N.M. (V.U)।
দীর্ঘকাল ধরে অনলাইন ও হোম কনসালটেশনের মাধ্যমে রোগীদের পরিষেবা দেওয়ার পর এবার তিনি পূর্ণাঙ্গ চেম্বারের মাধ্যমে শিলিগুড়িবাসীকে সরাসরি পরিষেবা দেবেন।
ক্লিনিকের বিশেষ সুবিধাসমূহ :
১)এই ক্লিনিকে আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি ডায়েট সংক্রান্ত নানা পরামর্শ পাওয়া যাবে:
২)পার্সোনালাইজড হোমিওপ্যাথি ট্রিটমেন্ট: প্রতিটি রোগীর শারীরিক অবস্থা বুঝে নির্দিষ্ট চিকিৎসা।
৩)ডায়েট কাউন্সিলিং: ডায়েবেটিস, কিডনি, থাইরয়েড বা লিভারের সমস্যায় বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস।
৩)ওয়েট ম্যানেজমেন্ট: ওজন নিয়ন্ত্রণ ও স্থূলতা কমানোর বিশেষ পরামর্শ।
৪)ইমিউনিটি বুস্টিং ও ডাইজেস্টিভ হেল্থ: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও হজমের সমস্যার সমাধান।
৫)হেল্থ অ্যাসেসমেন্ট: সার্বিক শারীরিক অবস্থার সঠিক মূল্যায়ন।
চেম্বারের সময়সূচী ও যোগাযোগের ঠিকানা:
রোগীদের সুবিধার্থে ডা. জয়শ্রী জানা সপ্তাহে ছয় দিন নির্দিষ্ট সময়ে পরিষেবা দেবেন:
সোমবার, বুধবার ও শুক্রবার: সকাল ১১:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত।
মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার: বিকেল ৫:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত।
ঠিকানা: উত্তরাপন মার্কেট কমপ্লেক্স (স্টল নং: এফ-৪২), বিশ্বদীপ সিনেমা হলের বিপরীতে, হিল কার্ট রোড, শিলিগুড়ি।
অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ: ৭৬০২২ ৮০৭৭৯ / ৯৩৩৯৬ ৯৬১৩১
ইমেল: jshree999@gmail.com
সঠিক পুষ্টি আর বিজ্ঞানসম্মত চিকিৎসার মেলবন্ধনে ‘সাউন্ড হেল্থ ক্লিনিক’ শিলিগুড়িবাসীর সুস্থ জীবনের দিশারি হয়ে উঠবে বলেই আশা করছেন সংশ্লিষ্ট মহল।

