বিধানসভা নির্বাচন ২০২৬: ফাঁসিদেওয়া (ST) কেন্দ্রে ৮ প্রার্থীর লড়াই চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদন :
আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দার্জিলিং জেলার রাজনৈতিক আঙিনা। সম্প্রতি ২৭-ফাঁসিদেওয়া (তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের চূড়ান্ত তালিকা (Form 7A) প্রকাশ করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। তালিকায় দেখা যাচ্ছে, এই আসনে জয় ছিনিয়ে নিতে মোট ৮ জন প্রার্থী নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছেন।প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একনজরে দেখে নেওয়া যাক:
​প্রকাশিত তালিকায় প্রার্থীদের তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে:

​১. স্বীকৃত জাতীয় ও রাজ্য রাজনৈতিক দলের প্রার্থী:
​দুর্গা মুর্মু: ভারতীয় জনতা পার্টি (BJP)। তার নির্বাচনী প্রতীক ‘পদ্ম’।নবনীতা তিরকি: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (INC)। তার নির্বাচনী প্রতীক ‘হাত’।​রীনা টপ্নো এক্কা: অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (AITC)। তার নির্বাচনী প্রতীক ‘জোড়া ফুল’।

​২. নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী (স্বীকৃত দল ব্যতীত):
​রেণুকা মার্ডি: আম জনতা উন্নয়ন পার্টি। তার প্রতীক ‘শিষ’ (Whistle)।সুনিতা মুর্মু: সোস্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)। প্রতীক ‘ব্যাটারি টর্চ’।
​সুমন্তী এক্কা: কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্ক্সিস্ট-লেনিনিস্ট) লিবারেশন। প্রতীক ‘তিন তারা সম্বলিত পতাকা’।

​৩. নির্দল প্রার্থী:
​অমিত কুমার লাকরা: প্রতীক ‘গ্যাস সিলিন্ডার’।
​বৈশাখী রাভা রায়: প্রতীক ‘সাতটি রশ্মিযুক্ত কলমের নিব’।
​রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গত ৯ই এপ্রিল, ২০২৬ তারিখে এই তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। শিলিগুড়ি মহকুমার অন্তর্গত এই আসনে প্রার্থীদের নাম ও প্রতীক বরাদ্দের কাজ শেষ হওয়ার সাথে সাথেই এলাকায় প্রচারের গতি বাড়তে শুরু করেছে।

মূলত বিজেপি, তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও, নির্দল ও অন্যান্য ছোট দলগুলো ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।ফাঁসিদেওয়া কেন্দ্রের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন ইতিমধ্যে কড়া নজরদারি শুরু করেছে।