সার্বজনীন উৎসবের রূপে পয়লা বৈশাখ—সম্প্রীতির বার্তা দিলেন স্বপনেন্দু নন্দী

নিজস্ব প্রতিবেদক : বাংলা নববর্ষ আজ আর কেবল একটি আঞ্চলিক উৎসবের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি পরিণত হয়েছে এক সর্বজনীন আনন্দোৎসবে। জাতি, ধর্ম বা সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে সকলেই আজ পয়লা বৈশাখের আনন্দে শামিল হন—এমনটাই মনে করেন শিলিগুড়ির হায়দরপাড়া বুদ্ধভারতী হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপনেন্দু নন্দী।

তাঁর মতে, বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতিফলন, যা সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়ে সমাজের প্রতিটি স্তরের মানুষকে একসূত্রে বেঁধেছে। আজকের দিনে পয়লা বৈশাখ শুধু নতুন বছরের সূচনা নয়, বরং এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও মিলনের প্রতীক।

এই বিশেষ দিনকে সামনে রেখে তিনি সকলের উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁর আহ্বান, নববর্ষের এই পবিত্র মুহূর্তে সকলেই যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়িয়ে এক সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার পথে এগিয়ে যান।