নিজস্ব প্রতিবেদন :
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষিত হলো।
ভারতের নির্বাচন কমিশন রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে। রাজ্যের ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দুই দফায়—২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে।

⭕শান্তিপূর্ণ ভোটের জন্য কড়া প্রস্তুতি নির্বাচন কমিশনের
নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী, প্রশাসন ও পর্যবেক্ষকদের বিশেষভাবে মোতায়েন করা হবে। বিভিন্ন জেলায় প্রস্তুতি ইতিমধ্যেই জোরদার করা হয়েছে।
⭕ ভোটারদের জন্য স্বচ্ছ ও সুসংগঠিত নির্বাচন প্রক্রিয়া
নির্বাচন কমিশন জানায়, ভোটার তালিকা যাচাই, বুথ প্রস্তুতি এবং পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে ভোটারদের জন্য স্বচ্ছ ও সুসংগঠিত নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করা হবে।
⭕গণতন্ত্রের উৎসবে অংশ নিতে প্রস্তুত ৭ কোটির বেশি ভোটারপশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে প্রায় ৭ কোটিরও বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নারী ও নতুন ভোটারের সংখ্যাও উল্লেখযোগ্য।
⭕নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি জোরদার।
রাজ্যের বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠক, নিরাপত্তা পরিকল্পনা ও বুথ ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে, যাতে ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।

