নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচনকে ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছেন গৌতন দেব, অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শঙ্কর ঘোষ । পাশাপাশি সিপিএমের প্রার্থী হিসেবে ময়দানে নেমেছেন শরদিন্দু চক্রবর্তী , যিনি ‘জয়’ নামেও পরিচিত। ফলে এই কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা এখন বেশ তীব্র আকার নিয়েছে।

বুধবার শিলিগুড়ির ফুলেশ্বরী বাজার এলাকায় জোরকদমে প্রচার চালান শরদিন্দু চক্রবর্তী। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে, হাসিমুখে এবং হাত জোড় করে ভোট প্রার্থনার মধ্য দিয়েই তিনি প্রচারে গুরুত্ব দিচ্ছেন।
উল্লেখযোগ্যভাবে, শিলিগুড়ির দেশবন্ধু পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে সিপিএমের মুখ হিসেবে পরিচিত শরদিন্দুবাবু।
ওই ওয়ার্ড থেকে তিনি একাধিকবার পুরসভার কাউন্সিলর নির্বাচনে জয়ী হয়েছেন, যা এলাকায় তাঁর সংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করেছে। এবারের বিধানসভা নির্বাচনে সেই অভিজ্ঞতাকেই পুঁজি করে তিনি ভোটের লড়াইয়ে নেমেছেন

