নিজস্ব প্রতিবেদন :
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসরণ করে শিলিগুড়ি সহ গোটা রাজ্য জুড়ে জোরদার করা হয়েছে নাকা চেকিং। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি নির্বাচন কমিশনের বিশেষ নজরদারি দল তৎপর রয়েছে। সেই ধারাবাহিকতায় শিলিগুড়ির পানিট্যাংকি মোড় এলাকায়ও এদিন কড়া তল্লাশি চালানো হয়।

চারচাকা গাড়ি সহ বিভিন্ন যানবাহনে বিস্তারিতভাবে তল্লাশি চালান কর্তব্যরত পুলিশ কর্মীরা। এই অভিযানে উপস্থিত ছিলেন পানিট্যাংকি আউটপোস্টের ওসি নির্মল দাস এবং এসএসটি -এর সদস্যরা। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং কোনওরকম অবৈধ কার্যকলাপ রুখতে এই ধরনের নাকা চেকিং আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

