নিজস্ব প্রতিবেদন :
জলপাইগুড়ির পাতকাটা কলোনি এলাকায় অবস্থিত পাতকাটা কলোনি সার্বজনীন কালী মন্দির-এ দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মায়ের সোনার অলংকার এবং দানবাক্সে থাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুরো ঘটনাটি মন্দির প্রাঙ্গণে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

মন্দিরের পরিচালনায় রয়েছে পাতকাটা কলোনী সার্বজনীন ক্লাব ও পাঠাগার। চুরির খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। মুহূর্তের মধ্যে বহু মানুষ মন্দির চত্বরে ভিড় জমান।
ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানা-র পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
এই ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

