নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ির সুভাষ পল্লীর বাসিন্দা উৎপল কুমার রায় শুধু একজন রক্তদাতা নন, তিনি এক অনুপ্রেরণার নাম। ১৮ বছর বয়সে রক্তদানের মাধ্যমে যে পথচলা শুরু, তা টানা ৬৫ বছর বয়স পর্যন্ত অব্যাহত রেখেছেন। এই দীর্ঘ সময়ে তিনি মোট ১০৫ বার রক্তদান করেছেন—যা নিঃসন্দেহে এক বিরল দৃষ্টান্ত।

বর্তমানে তাঁর বয়স ৭৪ বছর। তবুও তিনি নিজেকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করেন। তাঁর বিশ্বাস, নিয়মিত রক্তদানই তাঁকে এই বয়সেও সুস্থ রেখেছে। তাঁর কথায়, “নিয়মিত রক্তদান করেছি বলেই আজ আমি ৭৪ বছর বয়সেও পুরোপুরি সুস্থ এবং আমাকে কোনো ওষুধ খেতে হয় না।
” তিনি জানান, রক্তচাপ, সুগারসহ কোনো জটিল রোগে তিনি ভোগেন না।উৎপলবাবু বর্তমানে Federation of Blood Donor Organisation of India-এর গভর্নিং বডির সদস্য এবং West Bengal Voluntary Blood Donors Forum-এর উত্তরবঙ্গ শাখার আঞ্চলিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি সামাজিক কাজ ও রক্তদান আন্দোলনের সঙ্গে আজও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।বৃহস্পতিবার তিনি বলেন, সামনে নির্বাচন থাকায় বিভিন্ন জায়গায় রক্তদান শিবির কার্যত বন্ধ হয়ে রয়েছে। এর ফলে মুমূর্ষু রোগীদের জীবন সংকটে পড়ছে। এই পরিস্থিতিতে তিনি সকলের কাছে রক্তদানে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন।
বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের উদ্দেশে তাঁর বার্তা, রক্তদান শুধু অন্যের জীবন বাঁচায় না, এটি নিজের শরীর ও মনকেও সুস্থ রাখে। ৭৪ বছর বয়সেও তাঁর কর্মক্ষমতা ও সক্রিয়তার পেছনে রক্তদানকেই কৃতিত্ব দেন তিনি। তাঁর মতে, “রক্তদান করাতেই ভালো আছি এবং এই বয়সেও কাজ করার শক্তি পাই।”এদিন তাঁকে সংবর্ধনা প্রদান করে খবরের ঘন্টা

