নিজস্ব প্রতিবেদন :
নিঃস্বার্থ পরিশ্রম, ভালোবাসা ও মানবিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে শিলিগুড়িতে গড়ে উঠেছে ‘আশ্রয়’ বৃদ্ধাশ্রম। শিলিগুড়ি এন্ড স্মাইল পরিবারের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টার ফলেই এই আশ্রয়স্থল আজ বাস্তব রূপ পেয়েছে। শিলিগুড়ির শিবমন্দির রঙ্গিয়া মোড় সংলগ্ন প্রাইমারি স্কুলের পাশে অবস্থিত এই বৃদ্ধাশ্রমে সম্পূর্ণ বিনামূল্যে অসহায় ও পরিত্যক্ত বৃদ্ধ-বৃদ্ধাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সমাজের অবহেলিত প্রবীণ মানুষদের নিরাপদ আশ্রয় দেওয়াই এই বৃদ্ধাশ্রমের মূল লক্ষ্য। এখানে থাকার জন্য প্রয়োজনীয় নথি হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ও মেডিক্যাল সার্টিফিকেট জমা দিতে হয়।
শিলিগুড়ি এন্ড স্মাইল পরিবারের এই মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শিলিগুড়ির একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা ও শহরের শুভানুধ্যায়ীরা।
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে বৃদ্ধাশ্রমের আবাসিক বয়স্ক মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা চলছে নিয়মিত।
এই মহৎ উদ্যোগে আপনিও চাইলে সামিল হতে পারেন। সহযোগিতা বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে—
⭕৯৭৪৯০৬২৬০৭ / ৯৬৩৫৭০৭৪২৩
মানবিকতার এই পথে এগিয়ে চলা ‘আশ্রয়’ বৃদ্ধাশ্রম আজ সমাজের কাছে এক উজ্জ্বল অনুপ্রেরণা।

