উৎসবমুখর পরিবেশে সারদা শিশু তীর্থ সেবক রোড মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬

নিজস্ব প্রতিবেদন :
শনিবার শিলিগুড়ির দুই মাইল সেবক রোডে অবস্থিত সারদা শিশু তীর্থ সেবক রোড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬। দিনভর খেলাধুলা ও আনন্দে মুখরিত ছিল গোটা বিদ্যালয় চত্বর।
এই ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ভরত ছেত্রী। পাশাপাশি অতিথির আসন অলঙ্কৃত করেন শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষক। অতিথিদের উপস্থিতিতে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ পর্ব আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

বিদ্যালয়ের প্রধান আচার্য নির্ভয়কান্তি ঘোষ জানান, এবছরের ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৬৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাঁর বক্তব্য অনুযায়ী, ছাত্রছাত্রীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক বিকাশ ঘটাতেই এই ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পড়াশোনার সঙ্গে খেলাধুলার সমন্বয়ই সুস্থ ও সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সহায়ক। বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে অভিভাবকরাও সাধুবাদ জানিয়েছেন