নিজস্ব প্রতিবেদন :
২৩ জানুয়ারি সরস্বতী পুজো এবং তার পরদিন ২৪ জানুয়ারি শিশু কন্যা দিবস। পুজোর পরদিন স্কুলে পড়ুয়ারা উপস্থিত থাকতে পারবে কিনা—এই ভাবনা থেকেই আগাম উদ্যোগ নেওয়া হলো। সেই উদ্দেশ্যে ২১ জানুয়ারি শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থানার অন্তর্গত পানিট্যাঙ্কি লাগোয়া হলধর মুঞ্জাই স্কুলে প্রাক শিশু কন্যা দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠান চলাকালীন শিশু কন্যাদের হাতে তুলে দেওয়া হয় গরম জামাকাপড় ও হালকা জলখাবার। পাশাপাশি স্কুলের ছোট ছোট পড়ুয়ারা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে সকলকে আনন্দিত করে তোলে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বন্ধু নিমচাঁদ গোপ, স্কুলের সভাপতি জ্যোৎস্না সিং, প্রাক্তন পঞ্চায়েত সদস্য বৈজন্তি মুর্মু।
এছাড়াও স্কুলের শিক্ষিকা সায়ন্তি মান্না, স্বাগতা মজুমদার, স্বপন সিংহ, বুলটি অধিকারী এবং স্বেচ্ছাসেবী সংস্থা নিড-এর সভাপতি পিন্টু ভৌমিক, সম্পাদক বিষ্ণুপদ বিশ্বাস, সদস্য শশাঙ্ক শেখর সিংহ সহ আরও অনেকে ।স্বেচ্ছাসেবী সংস্থা নিড-এর উদ্যোগে আয়োজিত এই প্রাক শিশু কন্যা দিবস পালন শিশুদের মুখে হাসি ফোটায়। আর সেই অনুষ্ঠান সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরে।

