কেন এতো অস্থিরতা?

*কেন এতো অস্থিরতা*
ড: অসমঞ্জ সরকার( শিবমন্দির, শিলিগুড়ি)

চারিদিকে এতো অস্থিরতা।
শুধু কোলাহল মানুষের ভিড়।
নেই কোথাও নীরবতা।

গাড়ির শব্দ, কোথাও বোমার শব্দ।
জ্বলছে আগুন, বাতাসে বারুদের গন্ধ।
ছুটছে মানুষ বাঁচার তাগিদে।

নেই সমাধান জানা, কারও কাছে।
মধ্য-প্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা।
চলে হত্যালীলা অবলীলায়, নেই কারও ক্ষমা।
আবাল-বৃদ্ধবনিতা আজ ছোটে পথে পথে।

ক্ষুধা-তৃষ্ণা শোকে দু:খে, মিলেমিশে একসাথে।
চারিদিকে হাহাকার, রব ওঠে “বাঁচতে চাই”।
তারমধ্যে গোলা, মিসাইল, বোমা বর্ষণ, বিরাম নাই!
এ কোন পৃথিবী, কে করিবে এর প্রতিকার ?

ধিক্কার জানাই যুদ্ধবাজ দেশ নায়কদের বারবার।
ভগবান তুমি কোরো না ক্ষমা এদের কোনওদিন ও।
যারা খেলিছে মানুষের প্রাণবায়ু লয়ে নিশিদিন।
এসে গেছে এবার সেই হিসাব দেবার দিন।
দগ্ধ চিতায় ভস্মীভূত দেহ হবে একদিন লীন।