সরস্বতী পুজো ঘিরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক আয়োজন, উৎসবে মুখর মুরালীগঞ্জ হাইস্কুল

নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ি মহকুমার বিধাননগরে অবস্থিত ব্যতিক্রমী সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মুরালীগঞ্জ হাইস্কুলে শুক্রবার থেকে শুরু হলো দুই দিনব্যাপী পিঠা উৎসব, সরস্বতী পুজোকে কেন্দ্র করে। সকালেই বিদ্যালয়ের প্রাঙ্গণে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসজেডিএ সদস্য ও সমাজসেবী কাজল ঘোষ।
পরে বিকেলে স্কুল চত্বরে আয়োজিত হয় একটি বিশেষ অনুষ্ঠান।

সেখানে উপস্থিত ছিলেন কাজল ঘোষ ছাড়াও কে এস গ্রুপের কর্ণধার কাজল সরকার, পুলিশের এসিপি আব্দুল হাই সর্দার, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক চিকিৎসক ডাঃ সন্দীপ সেনগুপ্ত, ফুলবাড়ির দার্জিলিং পাবলিক স্কুলের ডিরেক্টর বিজয় কুমার শা, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দুর্বা ব্রহ্ম, বিধাননগর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সমাজসেবী শিবেশ ভৌমিক সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে খবরের ঘন্টা টিমকেও সংবর্ধনা জানানো হয়।
এই আয়োজনে সরস্বতী পুজোর মাধ্যমে মিলন, সংহতি ও ঐক্যের যে বার্তা তুলে ধরা হয়, তার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলমকে সকলেই বিশেষভাবে ধন্যবাদ জানান। তার পরিকল্পনা ও আন্তরিক ব্যবস্থাপনায় গোটা অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। পরিচালন সমিতির সদস্য এবং শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় সহযোগিতাও ছিল চোখে পড়ার মতো।

সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ, যা রাত পর্যন্ত অব্যাহত থাকে। পিঠা উৎসব ঘিরে স্থানীয় মানুষের ঢল নামে স্কুল চত্বরে।এই পিঠা উৎসব স্বনির্ভরতার বার্তা বহন করে এবং পরম্পরা বজায় রাখার সংবাদ দেয়।বিদ্যালয় চত্বরে আলোর মালার সঙ্গে মানুষের ঢল নামে যা দেখে অনেককে বলতে শোনা যায়, ” মুরালীগঞ্জ হাইস্কুল সবেতেই ব্যতিক্রম।সরস্বতী পূজাও তার বাইরে নয়।বহু ভাষা বহু জাতি বহু ধর্মের মেল বন্ধনে মুরালীগঞ্জ হাইস্কুলের মাঠ এদিন হয়ে ওঠে মিনি ভারতবর্ষ