চারন কবি মুকুন্দ দাসের স্মরণে মানবিক উদ্যোগ, আনন্দময়ী কালীবাড়িতে রক্তদান শিবিরে সাড়া

নিজস্ব প্রতিবেদন :
চারন কবি মুকুন্দ দাস-এর ১৪৮তম জন্মজয়ন্তী এবং ঐতিহ্যবাহী আনন্দময়ী কালীবাড়ি-র শতবর্ষ পূর্তি উপলক্ষে রবিবার মন্দির প্রাঙ্গণে এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে সেখানে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির।শিবির শুরু হওয়ার আগে মন্দির কমিটির পক্ষ থেকে চারন কবি মুকুন্দ দাসের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপরই আনুষ্ঠানিকভাবে রক্তদান শিবিরের সূচনা করা হয়।
“রক্তদান মহাদান”—এই মানবিক বার্তাকে সামনে রেখেই সমাজের কল্যাণে উদ্যোগ নেওয়া হয় এই শিবিরের। স্থানীয় মানুষজনও এতে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।
এদিনের রক্তদান শিবিরে মোট ৭৭ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে তিনজন মহিলা দাতা ছিলেন। সংগৃহীত রক্ত শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানান।