নিজস্ব প্রতিবেদন :
মহিলাদের ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের ভাতা বাড়ানোর খুশিকে কেন্দ্র করে রবিবার এক আনন্দঘন পিকনিকের আয়োজন করা হয় শিলিগুড়ি পুরসভার৪৭ নম্বর ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দাদের আবদারের পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ গ্রহণ করেন ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস ।

এদিনের এই আয়োজনে এলাকার প্রায় সকলেই অংশগ্রহণ করেন। নারী, শিশু থেকে শুরু করে প্রবীণরাও সমান উৎসাহে উপস্থিত ছিলেন এই মিলনমেলায়। কাউন্সিলরের কথায়, আগের বছরও একইভাবে পিকনিকের আয়োজন করা হয়েছিল এবং তখনও মানুষের বিপুল সাড়া পাওয়া গিয়েছিল।
সেই অভিজ্ঞতার ধারাবাহিকতা বজায় রেখেই এবারও সকলকে সঙ্গে নিয়ে আনন্দ ভাগ করে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
প্রবীণদের সুবিধার কথা বিবেচনা করে পিকনিক স্থলে চিকিৎসকের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছিল। সারাদিন জুড়ে গান, গল্প ও আড্ডায় মুখর হয়ে ওঠে পরিবেশ। সব মিলিয়ে উৎসবের আবহে আনন্দঘন এক দিন কাটান ওয়ার্ডের মানুষেরা

