পয়লা বৈশাখে বাঙালিয়ানার স্বাদে সাজ সাজ রব, শিলিগুড়িতে ‘চলো বাংলায়’-এর বিশেষ আয়োজন

নিজস্ব প্রতিবেদক :
পয়লা বৈশাখ বাঙালির জীবনে শুধু নতুন বছরের সূচনা নয়, এটি এক অনন্য সাংস্কৃতিক উৎসবের প্রতীক। এই দিনকে ঘিরে যেমন সাহিত্য, সংস্কৃতি ও আড্ডার আবহ তৈরি হয়, তেমনই খাবারের আয়োজনও বাঙালির উৎসবের অবিচ্ছেদ্য অংশ। সেই ঐতিহ্যকে সামনে রেখেই শিলিগুড়িতে ভোজনরসিকদের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে মাতঙ্গিনী ক্যাটারারের চলো বাংলায় ।

শহরের আশিঘর মোড়ে অবস্থিত এই রেস্তোরাঁটি বাঙালিয়ানার ছোঁয়ায় অনন্যভাবে সজ্জিত। রিকশা, লন্ঠন, পুরনো টেলিফোন বুথের মতো উপকরণ দিয়ে সাজানো অভ্যন্তর এক আলাদা নস্টালজিয়ার আবহ তৈরি করে। পাশাপাশি উত্তম-সুচিত্রার ছবিতে সজ্জিত দেয়াল যেন অতীতের সোনালি দিনের স্মৃতি ফিরিয়ে আনে।

খাবারের তালিকাতেও রয়েছে বিশেষ আকর্ষণ। রেস্তোরাঁর কর্ণধার সঞ্জীব কুমার দাস জানান, এবারের পয়লা বৈশাখ উপলক্ষে ভেটকি মাছের নানা বিশেষ পদ প্রস্তুত করা হচ্ছে। মিষ্টির মধ্যে থাকছে তাঁদের নিজস্ব তৈরি বিশেষ সন্দেশ, পাশাপাশি জনপ্রিয় রসগোল্লাও। এছাড়াও রসনা তৃপ্তির জন্য রাখা হয়েছে আরও নানা ধরনের বাঙালি খাবার।

তিনি আরও জানান, গ্যাসের মূল্যবৃদ্ধির পরিস্থিতিতেও খাবারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই এই উৎসবের স্বাদ উপভোগ করতে পারেন। বর্তমান সময়ে বিভিন্ন শারীরিক সমস্যার কথা মাথায় রেখে ডায়াবেটিস বা পেটের সমস্যায় ভোগা গ্রাহকদের জন্যও অর্ডার অনুযায়ী বিশেষ খাদ্য প্রস্তুত করা হয়।

বাংলা নববর্ষের দিনে বাঙালিয়ানার স্বাদ নিতে আগ্রহীদের জন্য ‘চলো বাংলায়’ ইতিমধ্যেই হয়ে উঠেছে একটি আকর্ষণীয় গন্তব্য। যোগাযোগের জন্য দেওয়া হয়েছে একাধিক নম্বরও, যাতে গ্রাহকেরা সহজেই অর্ডার বা বুকিং করতে পারেন। নম্বরগুলো হলো,9434498494/9832015583 এবং টোল ফ্রি নম্বর 18001238022