নিজস্ব প্রতিবেদক : দার্জিলিং জেলায় যক্ষ্মা বা টিউবারকিউলোসিসে আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে। একইসঙ্গে এই রোগে মৃত্যুর ঘটনাও কমেছে বলে জানাল স্বাস্থ্য দপ্তর। বর্তমান পরিস্থিতিতে জেলায় প্রায় ৭০০ জন টিবি আক্রান্ত ভোটার রয়েছেন, যাঁদের প্রয়োজনীয় সতর্কতা মেনে ভোটদানের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ২৪ মার্চ World বিশ্ব টিবি দিবস উপলক্ষে এই তথ্য তুলে ধরেন দার্জিলিং জেলার স্বাস্থ্য দপ্তরের টিবি আধিকারিক ডাঃ দেবরাজ সরকার। তিনি জানান, সংক্রমণ রোধে টিবি আক্রান্ত ব্যক্তিদের মাস্ক ব্যবহার করে ভোটকেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে।
এদিন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বিশ্ব টিবি দিবস উপলক্ষে সচেতনতামূলক একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি টিবি প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মী, আশা কর্মী, প্রশিক্ষণরত নার্সসহ বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে এডিএম (স্বাস্থ্য), সিএমওএইচ দার্জিলিং এবং North Bengal Medical College-এর অধ্যক্ষসহ বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন।এছাড়াও, প্রায় একশো জন টিবি আক্রান্ত ব্যক্তির মধ্যে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যাতে তাঁদের শারীরিক সক্ষমতা বজায় থাকে এবং দ্রুত আরোগ্য লাভ সম্ভব হয়।

