নিজস্ব প্রতিবেদক :
রামনবমীকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শুক্রবার শিলিগুড়ির মালাগুড়ির সংকটমোচন হনুমান মন্দির চত্বরে পরিদর্শনে যান ট্রাফিক ডিসিপি কাজী শামসুদ্দিন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি প্রধান নগর থানার আইসি বাসুদেব সরকার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

এদিন মন্দির সংলগ্ন এলাকা থেকেই যে শোভাযাত্রা সূচনার পরিকল্পনা রয়েছে, সেই বিষয়টি মাথায় রেখে গোটা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন আধিকারিকরা। সম্ভাব্য যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতা হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয় নজরদারি, পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। ডিসিপি কাজী শামসুদ্দিন নিজে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে শোভাযাত্রা চলাকালীন করণীয় বিষয়েও প্রয়োজনীয় নির্দেশ দেন।প্রশাসনের তরফে সকলের কাছে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

