শিলিগুড়িতে সোহিনী মিউজিক একাডেমির দ্বিপ্রাহরিক সরস্বতী বন্দনা, শাস্ত্রীয় সংগীতে ভরল আসর

নিজস্ব প্রতিবেদন :
গত ২৫শে জানুয়ারি শিলিগুড়ির ঘোগোমালি এলাকায় অবস্থিত সোহিনী মিউজিক একাডেমি-র উদ্যোগে আয়োজিত হলো এক মনোমুগ্ধকর সরস্বতী বন্দনা অনুষ্ঠান। একাডেমির কর্ণধার পণ্ডিত পবিত্র চট্টোপাধ্যায়-এর সার্বিক তত্ত্বাবধানে সুসম্পন্ন হয় এই বিশেষ সাংস্কৃতিক আয়োজন।

দ্বিপ্রাহরিক এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন একাডেমির ছাত্র অভ্রদীপ পোদ্দার। তাঁর বক্তব্যের বিষয় ছিল “সরস্বতী পূজার মাহাত্ম্য ও সংগীতে ঈশ্বরের অনুভব” — যা উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়।অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্ত ছিল দাদাগুরু প্রবীর চট্টোপাধ্যায়-কে সম্মান জানানো। তাঁর হাতে সম্মাননা তুলে দেন শ্রীমতী বকুল আচার্য।

এরপর শুরু হয় ধারাবাহিক সঙ্গীত পরিবেশনা।
অরুণিত পাঠক পরিবেশন করেন সরস্বতী বন্দনা, তবলায় সঙ্গত দেন অমিত সাহা।পরবর্তী পরিবেশনায় শময়ীতা বসাক বাঁশিতে রাগ ইমন পরিবেশন করেন, তবলায় ছিলেন সৌমিক সরকার।দ্বৈত এসরাজ পরিবেশনায় মুগ্ধ করেন রিয়া নন্দী ও অভিজ্ঞান গিরি, তবলায় আবারও অমিত সাহা।

এরপর তবলা লহরার সঙ্গে এসরাজে সঙ্গত করেন স্বয়ং পণ্ডিত পবিত্র চট্টোপাধ্যায়, তবলা পরিবেশন করেন প্রিয়াংশু নন্দী।
দ্বৈত সেতার পরিবেশনায় অংশ নেন লিলি দাস ও শুভরাজ নন্দী। রাগ ভূপালি পরিবেশনে তবলায় ছিলেন অমিত সাহা।
কণ্ঠসংগীতে সায়ন্তন পাল চৌধুরী পরিবেশন করেন রাগ কেদার, তবলায় প্রিয়াংশু নন্দী।

এরপর দেবস্নেহা চ্যাটার্জী সেতারে রাগ গুরজরি তোড়ি পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।
বেহালায় কিরওয়ানি ধুন শোনান সুমন্ত চট্টোপাধ্যায়, তবলায় সৌমিক সরকার।বাঁশিতে রাগ সরস্বতী পরিবেশন করেন একাডেমির ছাত্র দেবজিৎ সাহা, তবলায় অমিত সাহা।

সবশেষে কণ্ঠসংগীত পরিবেশন করেন শতরূপা দাস আচার্য, তবলায় ছিলেন অমিত সাহা।শিলিগুড়ির মতো বাণিজ্যনির্ভর শহরে শাস্ত্রীয় সংগীতকে কেন্দ্র করে এমন সুপরিকল্পিত ও দীর্ঘ সময়ব্যাপী আয়োজন নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এই সাফল্যের জন্য পণ্ডিত পবিত্র চট্টোপাধ্যায় ও তাঁর সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন।