নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন নরেশ মোড় তেলিপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পূজা ঘোষদের বাড়িতে শনিবার পরিদর্শনে যান প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। আশিঘর পুলিশ ফাঁড়ির কর্মীদের পাশাপাশি জলপাইগুড়ি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং শিশু সুরক্ষা কমিটির প্রতিনিধিরা জেলা প্রশাসনের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছে পূজাদের পরিবারের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন।

পরিদর্শনে উঠে আসে, ঝড়ের তাণ্ডবে তাদের বাড়ির টিনের ছাউনি আংশিকভাবে উড়ে গিয়েছে। পাশাপাশি বাড়িতে নেই কোনও বাথরুম বা শৌচালয়ের ব্যবস্থা, এমনকি বিদ্যুৎ সংযোগও নেই। এই পরিস্থিতিতে পরিবারটি চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে বলে জানা যায়।
প্রশাসনিক প্রতিনিধিরা পরিবারের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে কীভাবে দ্রুত এই সমস্যাগুলির সমাধান করা যায়, তার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে পুনর্বাসন ও প্রাথমিক পরিকাঠামো গড়ে তোলার প্রস্তুতি শুরু হয়েছে বলে সূত্রের খবর।
এদিন আশিঘর পুলিশ ফাঁড়ির ওসি হীরুকান্ত রায়ের নেতৃত্বে পূজা ঘোষদের বাড়িতে কিছু ত্রাণ সামগ্রীও পৌঁছে দেওয়া হয়, যা এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার একটি মানবিক উদ্যোগ হিসেবে ধরা পড়েছে।
অন্যদিকে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির প্রাক্তন সদস্য তথা শিলিগুড়ি নিবাসী বিশিষ্ট সমাজসেবী শেখর সাহা শিশু অধিকার আইন অনুযায়ী পূজাদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরে উচ্চ পর্যায়ে চিঠি পাঠিয়েছেন এবং ই-মেইলের মাধ্যমেও বিষয়টি জানানো হয়েছে।
সব মিলিয়ে, প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরের এই উদ্যোগ পূজা ঘোষদের পরিবারের জন্য এক নতুন আশার আলো দেখাচ্ছে। এখন দেখার, কত দ্রুত বাস্তবে রূপ পায় এই পুনর্বাসনের

