দীনবন্ধু মঞ্চে নর্থ বেঙ্গল সিনে অ্যাওয়ার্ড, সম্মানিত প্রিয়াঙ্কা ঘোষসহ একাধিক শিল্পী

নিজস্ব প্রতিবেদক :
২৮ ডিসেম্বর শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল নর্থ বেঙ্গল সিনে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান তরুণ-তরুণীদের কাজকে স্বীকৃতি দিতেই এই বিশেষ আয়োজন করা হয়।

বর্তমান সময়ে ইউটিউব ও ফেসবুকের হাত ধরে শর্ট ফিল্ম, ব্লগিং ও কনটেন্ট ক্রিয়েশনের জগতে বহু নতুন মুখ উঠে আসছে। সেই ধারাবাহিকতায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা ঘোষ।

তিনি ‘খবরের ঘন্টা’-র এডমিন হিসেবেও যুক্ত। এদিন জনপ্রিয় টেলি ও চলচ্চিত্র অভিনেত্রী, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ খ্যাত অনামিকা সাহা প্রিয়াঙ্কা ঘোষের হাতে নর্থ বেঙ্গল সিনে অ্যাওয়ার্ড তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘পকেটপরোটা’ খ্যাত অভিনেতা রাজুদা এবং ‘পাগলু টু’ ও ‘বলো না তুমি আমারে’ খ্যাত জনপ্রিয় পরিচালক সুজিত মণ্ডল।কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি অভিনয় জগতেও নিজের ছাপ রেখেছেন প্রিয়াঙ্কা ঘোষ।

চলতি বছরের শারদীয়া পুজোর সময় শিলিগুড়ি ইউনিকন ডিজিটালের প্রযোজনায় ‘মহিষাসুর মর্দিনী’ প্রজেক্টে তিনি লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করেন। একই প্রযোজনায় দুর্গা, সরস্বতী, রাবণ ও নারদের চরিত্রে অভিনয় করে নর্থ বেঙ্গল সিনে অ্যাওয়ার্ডে সম্মানিত হন তনিমা সাহা, লেখন রায়, শতদ্রু সরকার, বিপ্লব দে সরকার ও পর্না চক্রবর্তী।

তাঁদের অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়োয় এবং শিলিগুড়ি ইউনিকন ডিজিটালের সেই পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই সকল পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ‘খবরের ঘন্টা’।