দক্ষিণ ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা উত্তরবঙ্গে পৌঁছে দিতে উদ্যোগ তরুণী চিকিৎসক ডাঃ রোজি ডির

নিজস্ব প্রতিবেদক :
মানুষের সেবাকেই জীবনের প্রধান লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন তরুণী চিকিৎসক ডাঃ রোজি ডি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ডাঃ রোজি প্রথমে কিছুদিন আইনের পেশায় যুক্ত থাকলেও সেখানে মন স্থির হয়নি। পরে ডাক্তারি পড়াশোনা সম্পন্ন করে তিনি সিদ্ধান্ত নেন, মানুষের স্বাস্থ্যের উন্নতিতে নিজেকে পুরোপুরি নিয়োজিত করবেন।

কর্মসূত্রে বেঙ্গালুরুতে কাজ করার সময় তিনি লক্ষ্য করেন, চিকিৎসার উন্নত পরিষেবা পাওয়ার আশায় বাংলা থেকে বহু মানুষ নিয়মিত দক্ষিণ ভারতে যাচ্ছেন। সেখান থেকেই তাঁর মনে প্রশ্ন জাগে—এই পরিষেবা যদি বাংলাতেই, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে কত মানুষ উপকৃত হবেন। সেই ভাবনা থেকেই শিলিগুড়িতে ফিরে আসা এবং মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত। মানুষের সেবা দেওয়ার

লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি গড়ে তুলেছেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা— Ultra Life In Emergency Private Limited (ULE)। তাঁর এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা পূজা মোক্তার। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় শিলিগুড়ি ও উত্তরবঙ্গের মানুষের জন্য নামমাত্র খরচে দক্ষিণ ভারতের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা পরামর্শ ও পরিষেবা পাওয়ার এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ ও ২৫ জানুয়ারি শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে একটি বিশেষ মেগা হেলথকেয়ার ক্যাম্প। এই শিবিরে বিভিন্ন জটিল রোগের জন্য দক্ষিণ ভারতের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থাকবেন।এই স্বাস্থ্য শিবিরে যেসব বিশেষজ্ঞ চিকিৎসকরা পরিষেবা দেবেন, তাঁদের মধ্যে রয়েছেন—
কার্ডিওলজি বিভাগে ডাঃ নাগা শ্রীনিবাস, যিনি হৃদরোগ, করোনারি আর্টারি ডিজিজ, হার্ট ফেইলিওর, এঞ্জিওগ্রাফি ও এঞ্জিওপ্লাস্টিতে বিশেষজ্ঞ।

নিউরো সার্জারিতে থাকছেন ডাঃ সন্দীপ ভি কে, যিনি ব্রেন টিউমার, স্পাইনাল কর্ড ইনজুরি, ডিস্ক প্রোল্যাপ্স ও ট্রমাটিক নিউরোলজির চিকিৎসায় পারদর্শী।নেফ্রোলজি বিভাগে ডাঃ মাধব দেশাই কিডনি রোগ, ডায়ালিসিস ও কিডনি ট্রান্সপ্লান্ট সংক্রান্ত চিকিৎসা করবেন।

অনকোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে পরিষেবা দেবেন ডাঃ স্টালিন রামপ্রকাশ, যিনি থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সারের চিকিৎসায় বিশেষজ্ঞ।ইউরোলজি ও ল্যাপারোস্কপির জন্য থাকছেন ডাঃ রাজথ রক্ষিত, যিনি কিডনি স্টোন, প্রোস্টেট সমস্যা ও ইউরোলজিক ক্যান্সারের চিকিৎসা করবেন।

অর্থোপেডিক্স বিভাগে ডাঃ অভিজিৎ আর হাঁটু ব্যথা, আর্থ্রাইটিস, এসিএল টিয়ার ও জয়েন্ট রিপ্লেসমেন্টের চিকিৎসা দেবেন।এছাড়াও গ্যাস্ট্রো এন্টারোলজিতে ডাঃ কৌশিক সুব্রামানিয়ান লিভার রোগ, গলব্লাডার সমস্যা ও পাচনতন্ত্রের জটিলতার চিকিৎসা করবেন।এই মেগা হেলথকেয়ার ক্যাম্পে রোগীদের জন্য থাকছে একাধিক বিশেষ সুবিধা। বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষায় মিলবে ২০ শতাংশ ছাড়।

থ্যালাসেমিয়া স্ক্রিনিং সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। সাধারণত যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের ফি ১২০০ টাকা, সেখানে এই শিবিরে মাত্র ৬০০ টাকায় চিকিৎসা পরামর্শ পাওয়া যাবে।
এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে সমৃদ্ধি হাসপাতাল Samriddhi Hospital, সিকিম প্লাজা, থার্ড মাইল, সেভক রোড, শিলিগুড়িতে। যোগাযোগের জন্য দেওয়া হয়েছে একাধিক ফোন নম্বর— 7760323793, 9990527555, 8927581310 এবং 8653358999।

ডাঃ রোজি ডির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্য সচেতন মহল। তাঁদের আশা, এই ধরনের মানবিক প্রয়াস উত্তরবঙ্গের মানুষের জন্য উন্নত চিকিৎসা পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলবে।