নিজস্ব প্রতিবেদক :
শরীর সুস্থ রাখতে দামী খাবার নয়, প্রয়োজন সঠিক সময় ও নিয়ম মেনে খাদ্যাভ্যাস—এই বার্তাই দিচ্ছেন তরুণী চিকিৎসক ডাঃ রোজি ডি। তাঁর মতে, সকাল ৬টা, দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায় নিয়ম করে খাবার গ্রহণ, রাতে তাড়াতাড়ি ঘুম ও ভোরে উঠে অল্প হাঁটাহাঁটি—এই সাধারণ জীবনশৈলীই মানুষকে রোগমুক্ত রাখতে পারে।

সারা দিন শুধু জল খেয়ে রাতে একবারে ভাত খাওয়াকে তিনি স্বভাবগত ভুল বলে মনে করেন। নিয়ম মেনে চলার পরও যদি কেউ অসুস্থ হন, তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিতেও প্রস্তুত ডাঃ রোজি ডি।মানুষের সেবাকেই জীবনের মূল লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন এই তরুণী চিকিৎসক। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ডাঃ রোজি ডি প্রথমে কিছুদিন আইনের পেশায় যুক্ত থাকলেও সেখানে তাঁর মন বসেনি।
পরে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা সম্পূর্ণ করে তিনি স্থির করেন, মানুষের স্বাস্থ্যোন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করবেন।কর্মসূত্রে বেঙ্গালুরুতে কাজ করার সময় তিনি লক্ষ্য করেন, উন্নত চিকিৎসা পরিষেবার আশায় বাংলা থেকে বহু মানুষ নিয়মিত দক্ষিণ ভারতে যাচ্ছেন। তখনই তাঁর মনে প্রশ্ন জাগে—এই পরিষেবাগুলি যদি বাংলাতেই, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তবে কত মানুষ উপকৃত হবেন।
সেই ভাবনা থেকেই শিলিগুড়িতে ফিরে এসে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ডাঃ রোজি ডি গড়ে তুলেছেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা—Ultra Life In Emergency Private Limited (ULE)। তাঁর এই মানবিক উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা পূজা মোক্তার।
তাঁদের যৌথ প্রচেষ্টায় শিলিগুড়ি ও উত্তরবঙ্গের মানুষের জন্য নামমাত্র খরচে দক্ষিণ ভারতের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।এই উদ্যোগের অঙ্গ হিসেবে ১৮ ও ২৫ জানুয়ারি শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে একটি বিশেষ মেগা হেলথকেয়ার ক্যাম্প। এই শিবিরে দক্ষিণ ভারতের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা পরামর্শ দেবেন।
এই শিবিরে উপস্থিত থাকবেন—
কার্ডিওলজি বিভাগে ডাঃ নাগা শ্রীনিবাস (হৃদরোগ, করোনারি আর্টারি ডিজিজ, হার্ট ফেইলিওর, এঞ্জিওগ্রাফি ও এঞ্জিওপ্লাস্টি),
নিউরো সার্জারিতে ডাঃ সন্দীপ ভি কে (ব্রেন টিউমার, স্পাইনাল কর্ড ইনজুরি, ডিস্ক প্রোল্যাপ্স),
নেফ্রোলজিতে ডাঃ মাধব দেশাই (কিডনি রোগ, ডায়ালিসিস ও কিডনি ট্রান্সপ্লান্ট),
অনকোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে ডাঃ স্টালিন রামপ্রকাশ (থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সার),
ইউরোলজি ও ল্যাপারোস্কপিতে ডাঃ রাজথ রক্ষিত (কিডনি স্টোন, প্রোস্টেট ও ইউরোলজিক ক্যান্সার),
অর্থোপেডিক্সে ডাঃ অভিজিৎ আর (হাঁটু ব্যথা, আর্থ্রাইটিস, এসিএল টিয়ার, জয়েন্ট রিপ্লেসমেন্ট),
এবং গ্যাস্ট্রো এন্টারোলজিতে ডাঃ কৌশিক সুব্রামানিয়ান (লিভার রোগ, গলব্লাডার ও পাচনতন্ত্রের জটিলতা)।এই মেগা হেলথকেয়ার ক্যাম্পে রোগীদের জন্য থাকছে একাধিক বিশেষ সুবিধা। বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষায় মিলবে ২০ শতাংশ ছাড়, থ্যালাসেমিয়া স্ক্রিনিং হবে সম্পূর্ণ বিনামূল্যে। যেখানে সাধারণভাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের ফি ১২০০ টাকা, সেখানে এই শিবিরে মাত্র ৬০০ টাকায় চিকিৎসা পরামর্শ পাওয়া যাবে।
শিবিরের স্থান—সমৃদ্ধি হাসপাতাল (Samriddhi Hospital), সিকিম প্লাজা, থার্ড মাইল, সেভক রোড, শিলিগুড়ি। যোগাযোগের জন্য দেওয়া হয়েছে ফোন নম্বর— 7760323793, 9990527555, 8927581310 ও 8653358999।
ডাঃ রোজি ডির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্বাস্থ্যসচেতন মহল। তাঁদের আশা, এই ধরনের প্রয়াস উত্তরবঙ্গের মানুষের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসা পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলবে।

