শীতের রাতে উষ্ণতার ছোঁয়া—তারাবাড়ি বাজারে নিড-এর উদ্যোগে দুঃস্থদের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
স্বেচ্ছাসেবী সংস্থা নিড (NEED)-এর উদ্যোগে শিলিগুড়ির শিব মন্দির সংলগ্ন তারাবাড়ি বাজার এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হলো। শীতের এই সময়ে মানবিকতার বার্তা পৌঁছে দিতে নিড-এর সদস্যরা সরাসরি উপকারভোগীদের হাতে কম্বল তুলে দেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারাবাড়ি বাজার এলাকার হরিদাস সিংহ, প্রবীণচন্দ্র সিংহ, নিপেন সিংহ, কামিনী সিংহ-সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতিতেই নিড-এর পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।

সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি পিন্টু ভৌমিক, সম্পাদক বিষ্ণুপদ বিশ্বাস এবং সদস্য শুভদীপ ঘোষ, কৌশিক দত্ত, কিশোর মোহন্ত, নিবেদিতা মোহন্ত, শশাঙ্ক শেখর সিংহ, নিরঞ্জন সরকার সহ অন্যান্য সদস্যরা।

নিড-এর সদস্যরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। এর আগেও বিভিন্ন সময়ে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকেছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেই জানানো হয়েছে।