
ড: অসমঞ্জ সরকার

তেইশে জানুয়ারি প্রতি বছর।
পালিত হয় জন্মদিন মহান দেশপ্রেমিক নেতাজির।
জাতির নিকট দেশপ্রেম ও পরাক্রম দিবস, গর্ব মোদের সবার।
এই দিবস শুধু একটি দিন নয়, এ যেন আদর্শের।
স্বার্থ ত্যাগ, দেশকে সর্বস্ব দিয়ে ভালবাসার দিন।
এদিন এসে বলে যায়, তৈরি হও, দেশকে উজার করে দেবার।
দেশকে ভালবেসে সবকিছু দান করবার।
তৈরি হও, দেশকে আপন জেনে নি:শেষে প্রাণ বিসর্জন দেবার।
এদিন দেশমাতৃকার জন্য সবকিছু ত্যাগ করে সত্যের পথে থাকার।
এদিন মহান দেশপ্রেমিক নির্ভিক নেতাজির।
এদিন মহান বিপ্লবী তেজস্বী পুরুষ সুভাষচন্দ্র বসুর।
এদিন আত্মত্যাগ, নির্লোভতা,
সত্যবাদীতার পথে থাকার।
এদিন দু:খপীড়িত, ক্ষুধার্ত, অসহায় মানুষের পাশে থাকার।
এদিন, শান্তি, সম্প্রিতি,মহানুভবতার।
এদিন দেশকে ভালবেসে এগিয়ে যাওয়ার।
এদিন স্বদেশকে ভালবেসে
বিশ্বমানবতার ভাব পোষণ করবার।
জয়তু নেতাজি, জয় তব আদর্শের, জয় তব শৌর্যের সীমাহীন দেশপ্রেমের।

