হৃদয়ে ফুটো নিয়ে লড়ছে নয় মাসের রিদ্ধি, মানবিক সহায়তার আবেদন পরিবারের

নিজস্ব প্রতিবেদন :
মাত্র নয় মাস বয়স। এখনও কথা বলাও শেখেনি ছোট্ট রিদ্ধি দাস। কিন্তু এই কোমল বয়সেই তার শরীরে বাসা বেঁধেছে এক জটিল সমস্যা—হার্টে ফুটো ধরা পড়েছে চিকিৎসকদের পরীক্ষায়। শারীরিক কষ্টের মাঝেও কখনও নিষ্পাপ হাসিতে মুখ ভরে ওঠে, আবার কখনও অস্বস্তিতে কেঁদে ওঠে সে। শিশুটির এই নীরব লড়াই তার বাবা-মা ও দিদিমার চোখ এড়ায় না।

রিদ্ধির পরিবার বর্তমানে শিলিগুড়ির নবগ্রাম এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। আর্থিক অবস্থার অত্যন্ত দুর্বলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের খরচ জোগাড় করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকদের মতে, রিদ্ধির সুস্থ ভবিষ্যতের জন্য দ্রুত হার্ট অপারেশন প্রয়োজন।

এই পরিস্থিতিতে মেয়ের জীবন বাঁচাতে সকলের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন রিদ্ধির পরিবার। যে কেউ আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইলে গুগল পে নম্বর: 9832891778-এ সহায়তা পাঠাতে পারেন।
এদিকে সমাজসেবী গৌতম গোস্বামী শিশুটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

তাঁর এই উদ্যোগ পরিবারটির মানসিক শক্তি অনেকটাই বাড়িয়েছে।একটি নিষ্পাপ জীবনের হাসি বাঁচিয়ে রাখতে সমাজের সহমর্মিতাই এখন সবচেয়ে বড় ভরসা। ছোট্ট রিদ্ধির দ্রুত আরোগ্য কামনায় পরিবারের সঙ্গে প্রার্থনায় সামিল হয়েছেন স্থানীয় সমাজসেবী ও টোটো চালক মুনমুন সরকারও