অ আ ক খ


রিয়া মুখার্জ্জী( শিলিগুড়ি)
অ আ ক খ
বাংলার ইতিহাসে
রক্তে রাঙানো সেই
একুশে ফেব্রুয়ারির দিন,
চারি দিকে হাহাকার
রক্তাক্ত কিছু মায়ের সন্তান,
সালটি ছিল১৯৫২ যা
আজও রয়েছে স্মরণ,
মাতৃভাষার রক্ষার্থে
মৃত্যু করেছিল বরণ,
আজও রয়েছে মনে
তাদের প্রতি শ্রদ্ধা,
শহীদের গাঁথা স্মরণ করিবে সদা
তাদের আত্মত্যাগের কথা,
বলে বাংলার অক্ষর,
আপন ভাষার প্রতি শ্রদ্ধা কেন কম,
কেন দিতে হয় ইংরেজিতে শিক্ষার সাক্ষর,
সোশ্যাল মিডিয়ায় খিটির-পিটির,
যেন ইংরেজদের সংগ্রাম,
যেই ভাষার রক্ষার্থে
বিয়ের মায়ের সন্তানেরা
করেছে মৃত্যুবরণ,
তাদের সংগ্রাম ছিল কি বৃথা?
তারা কি ভেবেছিল ভবিষ্যতের হবে এই ধরন,
আজ এগিয়ে এসো সবে,
ভালোবেসে বাংলা ভাষাকে কর গ্রহণ,
শহীদ মিনারে শুধু ফুল চড়ালে হবে না,
বাংলা ভাষাকে বানাও নিজের জীবন।

