এসআইআর তালিকায় রিচা ঘোষের নাম ‘বিচারাধীন’, শিলিগুড়িতে চাঞ্চল্য — কমিশনের দ্বারস্থ পরিবার

নিজস্ব প্রতিবেদন :
পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন সম্প্রতি এসআইআর সংক্রান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় শিলিগুড়ির কৃতি ভারতীয় মহিলা ক্রিকেটার রিচা ঘোষের নাম ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি সামনে আসতেই উদ্বেগে পড়েছে তাঁর পরিবার।

ভারতীয় মহিলা ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র রিচা ঘোষ দেশের গর্ব। আন্তর্জাতিক মঞ্চে তাঁর অসাধারণ পারফরম্যান্স ও প্রতিভা ইতিমধ্যেই ইতিহাস গড়েছে। এমন একজন প্রতিষ্ঠিত ক্রীড়াবিদের নাম ভোটার তালিকায় অনিশ্চয়তার তালিকায় চলে আসায় বিস্মিত বিভিন্ন মহল।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতির দ্রুত সমাধান চেয়ে আগামী সোমবার নির্বাচন কমিশনের কাছে সরাসরি আবেদন জানানো হবে। বিষয়টি নিয়ে ক্রীড়ামহল এবং সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে।