বিশিষ্ট সাংবাদিক চিত্রদীপের চোখে অচেনা চিন

নিজস্ব প্রতিবেদন :
তাদের গড়ন সাধারণত ছিপছিপে—মোটা মানুষ সেখানে খুব কমই চোখে পড়ে। বেশিরভাগ মানুষ সন্ধ্যা সাতটার মধ্যেই ঘুমিয়ে পড়েন, আর ভোর হওয়ার আগেই শুরু হয়ে যায় নতুন দিনের কর্মযজ্ঞ। কঠোর পরিশ্রম আর কঠিন শৃঙ্খলার মধ্যেই গড়ে উঠেছে তাদের দৈনন্দিন জীবনযাত্রা।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দেশের প্রতি তাদের গভীর ভালোবাসা। ব্যক্তিগত স্বার্থের আগে দেশের স্বার্থকেই তারা সর্বাগ্রে স্থান দেয়। এই দেশপ্রেম, শৃঙ্খলা ও নিরলস পরিশ্রমের জোরেই আজ তারা তৈরি করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী ও উন্নত রাষ্ট্র।

চিনের নাম আমরা প্রায় সবাই জানি। কিন্তু সত্যিই কি আমরা সেই দেশটিকে কাছ থেকে চিনি? ভারতের মতো উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশ সেখানে হয়তো নেই, তবুও সমাজব্যবস্থা ও সংবাদমাধ্যমের নিজস্ব কাঠামো সেখানে এক ভিন্ন বাস্তবতার ছবি তুলে ধরে।

বিশ্বের অন্যতম প্রভাবশালী এই দেশকে এবার নতুনভাবে জানার সুযোগ। বিশিষ্ট সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তীর চোখে দেখা ও অনুভব করা অজানা চিনের নানা গল্প উঠে এলো তাঁর কথায়।
শুধুমাত্র “খবরের ঘন্টা”-য়।