নারী দিবসে নারীর ক্ষমতায়নের বার্তা পিয়াসি রায়চৌধুরীর

নিজস্ব প্রতিবেদন :
একসময় সমাজে নারীদের ভূমিকা মূলত ঘর ও রান্নাঘরের মধ্যেই সীমাবদ্ধ বলে মনে করা হতো। কিন্তু সময় বদলেছে। আজকের দিনে মেয়েরা সেই গণ্ডি পেরিয়ে জীবনের নানা ক্ষেত্রে নিজেদের দক্ষতা ও প্রতিভার পরিচয় দিচ্ছেন। আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষিতে এমনই বার্তা দিলেন পিয়াসি রায়চৌধুরী।

কলকাতার একটি স্বনামধন্য বেসরকারি হাসপাতালে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত পিয়াসি রায়চৌধুরী। পারিবারিক দায়িত্ব সামলানোর পাশাপাশি কর্মক্ষেত্রেও তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। তাঁর স্বামী বিশিষ্ট চিত্র সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী। সংসার, স্বামী ও সন্তানকে সামলে পিয়াসিদেবী নিজের পেশাগত জীবনেও সমান সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন।

নিজের এই পথচলায় বিশেষভাবে যাঁর অবদান রয়েছে বলে তিনি মনে করেন, তিনি তাঁর শাশুড়ি মা শিউলি চক্রবর্তী। শিলিগুড়ির ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা শিউলি দেবীর অনুপ্রেরণা ও সহযোগিতাই তাঁকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে বলে জানান পিয়াসি।

পিয়াসি রায়চৌধুরীর কথায়, আজকের দিনে মেয়েরা বারবার প্রমাণ করছেন যে প্রতিভা ও সৃজনশীলতায় তারা কোনো অংশে পিছিয়ে নেই। তাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করা নারীদের যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়া অত্যন্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, অতীতের মতো নারীদের অবহেলা করে পিছিয়ে রাখার সময় আর নেই; আজকের নারী নিজের শক্তি ও যোগ্যতায় সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
স্বাস্থ্য ক্ষেত্রে তাঁর নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এদিন তাঁকে সংবর্ধনা জানায় খবরের ঘন্টা।