নারী দিবসে ‘নিড’-এর উদ্যোগে সম্মানিত সমাজের বিশিষ্ট নারীরা

নিজস্ব প্রতিবেদন :
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে শিলিগুড়িতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল স্বেচ্ছাসেবী সংস্থা নিড। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা একাধিক নারীকে এদিন সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মান জানানো হয়।
নারীদের এই বিশেষ স্বীকৃতি প্রদানের মাধ্যমে সমাজে তাদের অবদানকে কুর্নিশ জানানোর পাশাপাশি নারী শক্তির গুরুত্বও তুলে ধরা হয় অনুষ্ঠানে।

সংস্থার সদস্যরা জানান, নারী সমাজের অগ্রগতি ও ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতেই প্রতি বছরই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি পিন্টু ভৌমিক, সম্পাদক বিষ্ণুপদ বিশ্বাস, সদস্য কিশোর মহন্তসহ অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সম্মানিত নারীদের হাতে স্মারক ও উত্তরীয় তুলে দিয়ে তাদের কাজের প্রতি শ্রদ্ধা জানানো হয়।