নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই লাগু নির্বাচন আচরণবিধি: পশ্চিমবঙ্গে ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত কার্যকর একাধিক নিয়ম

নিজস্ব প্রতিবেদন : ভারতের নির্বাচন কমিশন ১৫ মার্চ ২০২৬ রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করার সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে মডেল কোড অব কন্ডাক্ট (Model Code of Conduct) বা নির্বাচন আচরণবিধি কার্যকর হয়েছে। এই নিয়মাবলি ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া এবং ফল ঘোষণা পর্যন্ত বলবৎ থাকবে।

নির্বাচন কমিশনের ঘোষণামতে, পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভা আসনে ভোট হবে দুই দফায়—২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, এবং ভোট গণনা ও ফল ঘোষণা হবে ৪ মে ২০২৬। প্রথম দফায় ভোট রয়েছে কোচবিহার ৯টি আসন,আলিপুরদুয়ার ৫টি,জলপাইগুড়ি ৭টি আসন,কালিম্পং ও দার্জিলিং ৬টি আসন,উত্তর ও দক্ষিন দিনাজপুর ১৫টি,

মালদা ও মুর্শিদাবাদ ৩৪টি,পূর্ব মেদিনীপুর ১৬,বাঁকুড়া ১২, পশ্চিম বর্ধমান ও বীরভূম ২০টি,পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম ১৮,পুরুলিয়া ৯।দ্বিতীয় দফার ভোট হবে নদীয়া ১৭টি,উত্তর ২৪ পরগণা ৩৩,দক্ষিন ২৪ পরগনা ৩১,কলকাতা ১১,হাওড়া ১৬,হুগলি ১৮,পূর্ব বর্ধমান ১৬টি আসন।

১৫ মার্চ ২০২৬ বিকেলে নির্বাচন সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই সমগ্র পশ্চিমবঙ্গে নির্বাচন আচরণবিধি কার্যকর হয়েছে। এই নিয়ম কেন্দ্র ও রাজ্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং প্রশাসনের উপর সমানভাবে প্রযোজ্য।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত আচরণবিধি কার্যকর থাকে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এই বিধিনিষেধ ১৫ মার্চ থেকে ৪ মে ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।আচরণবিধি লাগু হলে প্রধান নিয়মগুলো
নির্বাচন আচরণবিধি কার্যকর হওয়ার পর কয়েকটি গুরুত্বপূর্ণ বিধিনিষেধ চালু হয়েছে—

সরকার নতুন কোনো উন্নয়ন প্রকল্প ঘোষণা করতে পারে না।
সরকারি অর্থ বা সম্পদ নির্বাচন প্রচারে ব্যবহার করা নিষিদ্ধ।
সরকারি কর্মচারীদের বদলি বা নিয়োগে বিশেষ বিধিনিষেধ রয়েছে ।ধর্ম, জাতি বা সম্প্রদায়কে উসকে দিয়ে ভোট প্রচার করা নিষিদ্ধ।প্রশাসনকে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার করতে হবে।

নির্বাচন ঘোষণা: ১৫ মার্চ ২০২৬
প্রথম দফা ভোট: ২৩ এপ্রিল ২০২৬
দ্বিতীয় দফা ভোট: ২৯ এপ্রিল ২০২৬
ভোট গণনা ও ফল: ৪ মে ২০২৬

নির্বাচন কমিশনের ভোট ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গে নির্বাচনকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রম নির্দিষ্ট নিয়মের মধ্যে পরিচালিত হচ্ছে, যাতে ভোট প্রক্রিয়া স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়।