‘আবেগের রংধনু’ উন্মোচন—কলকাতায় কবিতায় নতুন সুর আনলেন শিলিগুড়ির রিঙ্কু ঘোষ

নিজস্ব প্রতিবেদন :
উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির বিশিষ্ট লেখিকা রিঙ্কু ঘোষ-এর একক কবিতা সংকলন “আবেগের রংধনু” সম্প্রতি কলকাতার ভবানীপুরে অবস্থিত আশুতোষ মুখার্জি মেমোরিয়াল প্রেক্ষাগৃহ-এ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। গত ১৫ মার্চ, রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গুণীজন, যাঁদের হাত দিয়েই গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

এই কবিতা সংকলনে লেখিকা নানা বিষয়কে স্পর্শ করেছেন—বিরহ, প্রেম, উৎসব, ঋতুর আনন্দ থেকে শুরু করে মহাভারত-এর চরিত্রগুলির নানা দিকও উঠে এসেছে তাঁর লেখায়। আবেগ ও অনুভূতির মেলবন্ধনে গড়া এই সৃষ্টি বর্তমান ও আগামী প্রজন্মের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করবে বলেই মনে করছেন সাহিত্যপ্রেমীরা।

উল্লেখ্য, গত বছর দীঘায় প্রকাশিত হয়েছিল তাঁর একক গল্প সংকলন “সত্য গল্পের দর্পণ”, যা পাঠকমহলে যথেষ্ট সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় সদ্য প্রকাশিত “আবেগের রংধনু” পাঠকদের হৃদয়ে গভীর ছাপ ফেলবে—এমনটাই প্রত্যাশা।

শিলিগুড়িতেই বেড়ে ওঠা রিঙ্কু ঘোষের শিক্ষাজীবন কাটে এই শহরের স্কুল ও কলেজে, পরবর্তীতে তিনি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা লাভ করেন। কর্মজীবনে তিনি একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পাশাপাশি সাহিত্যচর্চায়ও তিনি সমানভাবে সক্রিয়।

তিনি কিছুদিন সাহিত্য-সিঞ্চন পত্রিকার সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন এবং চলতি বছরে ত্রিস্রোতা সাহিত্য ও সংস্কৃতি প্রবাহ-এর চতুর্থ সংকলনের যুগ্ম সম্পাদনার দায়িত্ব সামলেছেন।বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর ছোটগল্প, বড়গল্প, প্রবন্ধ ও কবিতা ইতিমধ্যেই পাঠক সমাজে প্রশংসিত হয়েছে। নতুন এই কবিতা সংকলনের মাধ্যমে তাঁর সাহিত্যযাত্রা আরও সমৃদ্ধ হবে বলেই মনে করছেন