বাপি ঘোষ :
আসন্ন নির্বাচনকে ঘিরে কোনোভাবেই বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না—এমনই স্পষ্ট ও কড়া বার্তা দিলেন বিশিষ্ট সৎ ও নির্ভীক পুলিশ অফিসার কালিয়াপ্পন জয়রামন। নির্বাচন যাতে সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য ইতিমধ্যেই পুরোদমে উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। শুরু হয়েছে মদ ও বেআইনি অস্ত্রের বিরুদ্ধে জোরদার অভিযান, পাশাপাশি বিভিন্ন দুষ্কৃতিদের গ্রেপ্তার করার কাজও চলছে জোর কদমে।

মঙ্গলবার ‘খবরের ঘন্টা’-র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশে তিনি শিলিগুড়িতে রাজ্য পুলিশের উত্তরবঙ্গ রেঞ্জের আইজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। একইসঙ্গে তিনি রাজ্য পুলিশের এডিজি পদেও কর্মরত রয়েছেন।
তবে শুধু নির্বাচন নয়, সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও খোলামেলা কথা বলেছেন এই অভিজ্ঞ পুলিশ অফিসার। কেন বাড়ছে সাইবার ক্রাইম—তার বিশ্লেষণ যেমন দিয়েছেন, তেমনই তুলে ধরেছেন বর্তমান প্রজন্মের সামনে থাকা চ্যালেঞ্জগুলিও।
চলতি বছরেই চাকরি থেকে অবসর নিতে চলেছেন এই নির্ভীক অফিসার। কিন্তু অবসরের পর তাঁর পরিকল্পনা কী? কোথায় যাবেন? কীভাবে কাটাবেন সময়? সেই প্রশ্নের উত্তরও মিলবে এই বিশেষ সাক্ষাৎকারে।আজকের প্রজন্মের ছেলেমেয়েদের জন্যও রয়েছে বিশেষ বার্তা।
কেউ যদি আইপিএস হতে চায়—তা কি সম্ভব? কীভাবে তৈরি হতে হবে সেই পথের জন্য? নিজের জীবনসংগ্রামের উদাহরণ টেনে তিনি জানিয়েছেন, কীভাবে বাবার সঙ্গে কৃষিকাজ করা এক সাধারণ ছেলে ধীরে ধীরে হয়ে উঠেছেন একজন আইপিএস অফিসার।
শুধু তাই নয়, শিলিগুড়িতে অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালীন সময়ের এক রোমহর্ষক অভিজ্ঞতার কথাও উঠে এসেছে—যেখানে তিনি ট্রাক ড্রাইভার সেজে নিজেই নেমেছিলেন দুষ্কৃতিদের গ্রেপ্তার করার অভিযানে। কেন তিনি কখনোই দুষ্কৃতিদের ভয় পাননি, আজও পান না—সেই মানসিকতার কথাও উঠে এসেছে তাঁর বক্তব্যে।
একজন অফিসার হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তিনি কেমন? অবসর সময়ে কী করতে ভালোবাসেন? আর তাঁর কর্মজীবনের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে কি কোনো বই প্রকাশের পরিকল্পনা রয়েছে?—এসব প্রশ্নের উত্তরও মিলবে এই সাক্ষাৎকারে।
এই সমস্ত অজানা, অনুপ্রেরণামূলক এবং রোমাঞ্চকর গল্প জানতে চোখ রাখুন ‘খবরের ঘন্টা’-র ধারাবাহিক বিশেষ ভিডিও প্রতিবেদে Khabarer Ghanta Facebook page এবং Khabarer Ghanta YOU tube channelয়ে।

