নিজস্ব প্রতিবেদক : বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণার পর মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কর্মসূচি ধীরে ধীরে গতি পাচ্ছে। মঙ্গলবার সকালে এই কেন্দ্রের এক প্রার্থী আনন্দময় বর্মন নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন।
দিনের শুরুতে তিনি পাথরঘাটা এলাকার একটি প্রাচীন কালী মন্দিরে পুজো অর্চনা করেন। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলেন।

এসময় তাঁর সঙ্গে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।পরবর্তীতে তিনি লালপুল এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। ছোট আকারে কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
প্রচারের সময় এলাকায় স্থানীয়দের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রার্থী জানান, তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও মানুষের মতামত সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করছেন।এদিকে, এই কেন্দ্রের অন্যান্য রাজনৈতিক দলগুলিও নিজেদের মতো করে নির্বাচনী প্রচার চালাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নির্বাচনের আগে এলাকায় সার্বিক রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

