মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: শিবানীর পড়াশোনায় পাশে টোটো চালক, কঠিন সময়েও দায়িত্বে অবিচল বাবা

নিজস্ব প্রতিবেদক :
শিলিগুড়ির জলপাইমোড় সংলগ্ন নতুনপাড়া রামঘাট দুই নম্বর রোডের বাসিন্দা ও পেশায় গাড়িচালক সঞ্জীব দাসের মেয়ে শিবানী দাসের নতুন শিক্ষাজীবনের সূচনা হলো সোমবার থেকে। পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হয়ে সে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে। সোমবারই ছিল তার স্কুলে ভর্তির শেষ দিন।

এই গুরুত্বপূর্ণ দিনে এক অনন্য মানবিকতার পরিচয় দেন শক্তিগড়ের ব্যতিক্রমী টোটো চালক ও সমাজসেবী মুনমুন সরকার। তিনি সম্পূর্ণ বিনামূল্যে নিজের টোটোতে করে শিবানীকে বাড়ি থেকে শক্তিগড় বালিকা বিদ্যাপীঠে পৌঁছে দেন। শুধু তাই নয়, স্কুল ছুটির পর আবার নিজ দায়িত্বে তাকে নিরাপদে বাড়িতেও ফিরিয়ে দেন।

মুনমুন সরকার জানিয়েছেন, আগামী ১লা এপ্রিল থেকে শুরু হতে চলা ষষ্ঠ শ্রেণির পরীক্ষার সময়েও তিনি শিবানীকে প্রতিদিন বিনা পয়সায় বাড়ি থেকে স্কুল ও স্কুল থেকে বাড়ি পৌঁছে দেবেন। তাঁর এই উদ্যোগে শিক্ষার প্রতি আন্তরিকতা ও মানবিকতার এক উজ্জ্বল নিদর্শন ফুটে উঠেছে।

অন্যদিকে, পারিবারিক সংকটের মধ্যেও দায়িত্বে অটল রয়েছেন শিবানীর বাবা সঞ্জীব দাস। এদিনও তিনি নির্বাচনী কাজে নিয়োজিত থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়িতে করে বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন।
এদিকে, সঞ্জীব দাসের মা শোভা দাস গুরুতর অসুস্থ। তাঁকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর বোন ও বৌদির উদ্যোগে।

সঞ্জীব দাস জানান, তাঁর মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। চিকিৎসকেরা তাঁর পেট থেকে অনেকটা জল বের করার পর আপাতত ছুটি দিয়েছেন এবং বুধবার কেমোথেরাপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, তাঁর মা বর্তমানে ক্যান্সারের শেষ পর্যায়ে রয়েছেন।

এই কঠিন পরিস্থিতির মধ্যেও একদিকে মেয়ের পড়াশোনা, অন্যদিকে মায়ের জীবনরক্ষার লড়াই—দু’দিক সামলাতে হিমশিম খাচ্ছে এই পরিবার। তাই মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে সকলের কাছে।
যোগাযোগ নম্বর: 9083476833

ব্যাঙ্ক বিবরণ:
নাম: SHIBANI DAS
ব্যাঙ্ক: Canara Bank, SF Road Branch, Siliguri
অ্যাকাউন্ট নম্বর: 110222360315
IFSC: CNRB0019530
একটি শিশুর শিক্ষার আলো এবং এক মায়ের জীবনের আশার জন্য এগিয়ে আসুক মানবিকতার হাত—এই আবেদনই জানাচ্ছে