নিজস্ব প্রতিবেদক :
দার্জিলিং জেলার জেলা শাসক ও জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস নোটে জানানো হয়েছে যে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রে জমা পড়া মনোনয়নপত্রের যাচাই বা স্ক্রুটিনী প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

প্রেস নোট অনুযায়ী, জেলার মোট পাঁচটি বিধানসভা কেন্দ্রে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রেই একাধিক রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীদের উপস্থিতি নির্বাচনী লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।
এবার জেনে নেওয়া যাক আসন্ন বিধান সভা নির্বাচনে দার্জিলিং
জেলায় কেন্দ্রভিত্তিক প্রার্থীর সংখ্যা:
দার্জিলিং (AC 23): মোট ৭ জন প্রার্থী
কার্শিয়াং (AC 24): মোট ৯ জন প্রার্থী
মাটিগাড়া-নকশালবাড়ি (AC 25): মোট ৯ জন প্রার্থী
শিলিগুড়ি (AC 26): মোট ১১ জন প্রার্থী
ফাঁসিদেওয়া (ST) (AC 27): মোট ৮ জন প্রার্থী
প্রকাশিত তালিকা অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিআই(এম), এসইউসিআই (কমিউনিস্ট) সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দল প্রার্থী দিয়েছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক নির্দল প্রার্থীও রয়েছেন, যা নির্বাচনী লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
বিশেষভাবে লক্ষ্যণীয়, শিলিগুড়ি কেন্দ্রে সর্বাধিক ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, যা এই কেন্দ্রকে জেলার অন্যতম হাই-ভোল্টেজ আসনে পরিণত করেছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গোটা মনোনয়ন প্রক্রিয়া অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য প্রশাসন সমস্ত রকম প্রস্তুতি গ্রহণ করেছে।

