নির্বাচনী খবর : একটি কলেই সমাধান

নিজস্ব প্রতিবেদক :
নির্বাচন সংক্রান্ত যেকোনো সমস্যা, প্রশ্ন বা তথ্য জানার জন্য এখন আরও সহজ ব্যবস্থা চালু করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া । ভোটারদের সুবিধার্থে চালু থাকা ভোটার হেল্পলাইন নম্বর ১৯৫০-এ ফোন করলেই মিলবে প্রয়োজনীয় সহায়তা—

তাও ২৪ ঘণ্টা। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের
উদ্যোগে এই পরিষেবার মাধ্যমে ভোটাররা নির্বাচনী প্রক্রিয়া, ভোটার তালিকা, ভোটার কার্ড সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন বিষয়ে সহজেই জানতে পারবেন।

পাশাপাশি, কোনো অভিযোগ থাকলেও তা এই নম্বরে জানানো যাবে দ্রুততার সঙ্গে।আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ এর প্রেক্ষিতে সাধারণ মানুষকে সচেতন ও সহায়তা প্রদান করতেই এই উদ্যোগ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নির্বাচন কমিশন সকল ভোটারকে অনুরোধ করেছে, প্রয়োজনে দ্বিধা না করে ১৯৫০ নম্বরে যোগাযোগ করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে।