শিলিগুড়ি বিধানসভা: লড়াইয়ে ১১ মুখ, কার দখলে যাবে শহরের তখত?

নিজস্ব প্রতিবেদক :
পাহাড় ও সমতলের প্রবেশদ্বার শিলিগুড়িতে বেজে গিয়েছে ভোটের দামামা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২৬-শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা বা ‘ফর্ম ৭এ’ প্রকাশ করা হয়েছে। শহরের অলিতে-গলিতে এখন শুধু প্রচারের লড়াই আর রাজনৈতিক হিসেবনিকেশ।

প্রধান রাজনৈতিক দল থেকে শুরু করে নির্দল—মোট ১১ জন প্রার্থী এবার শিলিগুড়ির মানুষের রায় পেতে ময়দানে নেমেছেন।হেভিওয়েটদের লড়াই ও রাজনৈতিক সমীকরণ
​প্রকাশিত তালিকা অনুযায়ী, লড়াই মূলত বহুমুখী হতে চলেছে। প্রধান রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে যারা লড়ছেন:

অলোক ধারা : ভারতীয় জাতীয় কংগ্রেস (চিহ্ন: হাত)
​গৌতম দেব: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (চিহ্ন: জোড়া ফুল)
​শঙ্কর ঘোষ: ভারতীয় জনতা পার্টি (চিহ্ন: পদ্ম)
​শরদিন্দু চক্রবর্তী (জয়): ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (চিহ্ন: কাস্তে-হাতুড়ি-তারা)

প্রিয়াঙ্কা বোস: বহুজন সমাজ পার্টি (চিহ্ন: হাতি)
​অন্যান্য দলের উপস্থিতি জাতীয় ও রাজ্যস্তরের স্বীকৃত দলগুলো ছাড়াও ময়দানে আছেন নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা: মমতা দাস: আমরা বাঙালি (চিহ্ন: পাল তোলা নৌকা ও মানুষ) ডা. শাহরিয়ার আলম: এসইউসিআই (কমিউনিস্ট) (চিহ্ন: ব্যাটারি টর্চ)

ফ্যাক্টর হতে পারেন ৪ নির্দল প্রার্থী
​মূল লড়াইয়ের পাশাপাশি চারজন নির্দল প্রার্থীও নির্বাচনের মাঠে নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছেন। এরা হলেন কৃষ্ণনন্দ সিং (চিহ্ন: রুটি), তরুণ তলাপাত্র (চিহ্ন: সাতটি রশ্মিসহ কলম-নিব), সুনীল পণ্ডিত (চিহ্ন: টেবিল) এবং সূরজ বিশ্বকর্মা (চিহ্ন: শিকল)। রাজনৈতিক মহলের মতে, এই নির্দল প্রার্থীদের সংগৃহীত ভোট অনেক সময় বড় দলগুলোর জয়ের ব্যবধানে বড় প্রভাব ফেলে।

প্রশাসনের প্রস্তুতি
​রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত এই তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করল। শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এবং সরকারি দপ্তরে ইংরেজি, বাংলা ও নেপালি—এই তিন ভাষাতেই প্রার্থীদের তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে সাধারণ ভোটাররা সহজেই তাদের পছন্দের প্রার্থী ও প্রতীক সম্পর্কে জানতে পারেন।

এখন দেখার, শিলিগুড়ির সচেতন ভোটাররা শেষ পর্যন্ত উন্নয়নের চাবিকাঠি কার হাতে তুলে দেন। আগামী কয়েক দিন প্রচারের পারদ যে আরও চড়বে, তা বলাই বাহুল্য।